ইরির ওয়েবসাইটে খাসালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেচার সাময়িকীতে প্রকাশিত নিবন্ধের বরাত দিয়ে সারা বিশ্বেই খাসালতের ফসফরাস-সংবেদী জিনের খবর যথাযথভাবে গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়। বাংলাদেশ এর এবং ব্যতিক্রম নয়। কিন্তু নেচার-এর নিবন্ধে এটিকে ভারতীয় বুনো ধান হিসেবে চিহ্নিত করা হয়। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন আবেদ চৌধুরী। তিনি বলেন, ‘কোনো একটি ধানের উৎস সঠিকভাবে চিহ্নিত এবং লিপিবদ্ধ হওয়া খুবই জরুরি। কারণ, এর সঙ্গে একটি এলাকার ইতিহাস ও ঐতিহ্য জড়িত। আর ধান তো আমাদের সংস্কৃতিরই অংশ। আমাদের মান।’খাসালত ধানের উৎস নিয়ে তাঁর প্রতিবাদ তাৎক্ষণিকভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে। ইরির গবেষক এবং নেচার-এর লেখকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাঁদের খাসালত প্রাপ্তির উৎস সম্পর্কে জানা যায়। তখন বোঝা যায়, তাঁদের ‘ভারতীয় বুনো ধানের’ রহস্য। জে পি হেক্টরের করিমগঞ্জ যে প্রকৃতপক্ষে বৃহত্তর সিলেটেরই অংশ, সেটি প্রমাণ করার জন্য সে সময়কার মানচিত্রও জোগাড় করতে হয়েছে। তথ্য-উপাত্ত এবং অন্যান্য প্রমাণ পাওয়ার পর ইরির বিজ্ঞানী এবং নেচার-এর লেখকেরা এখন একমত হয়েছেন যে খাসালত আসলে বৃহত্তর সিলেট অঞ্চলের, যার বেশির ভাগ বাংলাদেশের ধান। সংশয় নিরসনের জন্য ইরি তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে ১১ সেপ্টেম্বর (http://goo.gl/KB8sH)।