ইলিজারভ এক্সটারনাল ফিক্সেটর পদ্ধতিতে কুড়িগ্রামে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ইলিজারভ এক্সটারনাল ফিক্সেটর’-এর মাধ্যমে অপারেশন সম্পন্ন হয়েছে। ১৭ আগস্ট কুড়িগ্রাম সদর হাসপাতালে হাড়জোড় বিশেষজ্ঞ মো. হাসানুর রহমান শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেনের পায়ে এ অপারেশন করেন। অপরারেশনের পরের দিন হাঁটা-চলা শুরু করেন জাহাঙ্গীর। জানা গেছে, গত ছয় মাস আগে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রমিকনেতা জাহাঙ্গীর হোসেনের পায়ের হাড় ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় নানা চিকিৎসা করেন। কিন্তু ছয় মাসেও তাঁর হাড় জোড়া লাগেনি। পরে ১৬ আগস্ট সদর হাসপাতালে হাড়জোড় বিশেষজ্ঞকে দেখান। ওই দিনই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন আড়াই ঘণ্টা তাঁর অপারেশন করা হয়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর হাসপাতালে হাড়জোড় বিশেষজ্ঞ মো. হাসানুর রহমান জানান, ‘ইলিজারভ এক্সটানরাল ফিক্সেটর’ পদ্ধতি হচ্ছে ভাঙা হাড় জোড়া লাগানোর ক্ষেত্রে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতিতে শরীরে কোনো অস্ত্রোপচার করতে হয় না। রোগী দ্রুত স্বাভাবিক চলাফেরা করতে পারবে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ইলিজারভ এক্সটারনাল ফিক্সেটর’ পদ্ধতি ব্যবহার করা হলো।