ইলিনয় অঙ্গরাজ্যে রমনির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে ইলিনয় অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। গতকাল মঙ্গলবার ইলিনয় অঙ্গরাজ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইলিনয়ের প্রাইমারিতে গণনাকৃত ৭৫ শতাংশ ভোটের মধ্যে মিট রমনি ৪৭ শতাংশ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরাম পেয়েছেন ৩৫ শতাংশ ভোট। এ ছাড়া টেক্সাসের আইনপ্রণেতা রন পল ৯ শতাংশ এবং নিউট গিংরিচ পেয়েছেন ৮ শতাংশ ভোট।ইলিনয়ের প্রাইমারিতে বিজয় অর্জনের পর উচ্ছ্বাস প্রকাশ করে মিট রমনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করছি। কারণ, এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে নিজেদের বের করে আনার মতো অভিজ্ঞতা ও দূরদৃষ্টি আমার আছে।’যুক্তরাষ্ট্রে চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিজয়ের মাধ্যমে মিট রমনি রিপাবলিকান দলের হয়ে বারাক ওবামার বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।