ইলিশ উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর সফরসঙ্গীদের উপহার হিসেবে দেওয়া হয়েছে পদ্মার ১৫০ কেজি ইলিশ। চাঁদপুরের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পক্ষ থেকে অতিথিদের এ সুস্বাদু ইলিশ উপহার দেওয়া হয়। একজন মাছ ব্যবসায়ী বলেন, চাঁদপুরের ঘাট থেকে এসব ইলিশ সংগ্রহ করে স্থানীয় হিমাগারে রাখা হয়। পরে প্যাকেটজাত করে মনমোহন ও তাঁর সফরসঙ্গীদের জন্য পাঠানো হয়। ব্যবসায়ীরা বলেন, ভারতে চাঁদপুরের রুপালি ইলিশের ব্যাপক কদর। প্রতি কেজির দাম প্রায় এক হাজার ২০০ টাকা। চাঁদপুর প্রতিনিধি