ইলিশ ছাড়া অন্য সব মাছ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিশ ছাড়া অন্য সব ধরনের মাছ রপ্তানির ওপর জারি করা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে বলেছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত্ থাকবে।আদেশে বলা হয়, ‘এর আগে মন্ত্রণালয় কর্তৃক মাছ রপ্তানির ওপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করা হলো।’ এ ছাড়াও এখন থেকে ইলিশ ছাড়া অন্য যেকোনো মাছ রপ্তানিতে কোনো বাধা নেই বলে আদেশে বলা হয়।রমজান মাসে বাজারে মাছের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে গত ৩১ জুলাই চিংড়ি ছাড়া ইলিশসহ সব ধরনের মাছ রপ্তানি নিষিদ্ধ করে আদেশ জারি করে সরকার। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আহ্বানে সাড়া দিয়ে সরকার ওই সিদ্ধান্ত নেয়। বাসস