ইলিশের পেটে মার্বেল: ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে বেশি লাভের আশায় ইলিশের পেটে মার্বেল ভরে বিক্রি করার ঘটনায় মো. জাকির হোসেন নামে পাইকারি মাছ ব্যবসায়ীর নামে মামলা করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাতেই ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সায়েম এন্টারপ্রাইজের মালিক মোশাররফ হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এই মামলা দায়ের করেন।মামলার বাদী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বরিশাল ইলিশ মোকামের শাহীন ট্রেডার্স থেকে ইলিশ মাছ আমার প্রতিষ্ঠান সায়েম এন্টারপ্রাইজে আনা হয়। গতকাল দুপুরে ওই মাছের মধ্যে দুটি ইলিশের পেট থেকে বেশ কিছু মার্বেল ও পাথর পাওয়া যায়। পরে শাহীন ট্রেডার্সের মালিক আবদুর রব ছক্কু মিয়ার ছেলে মো. সেলিমকে ডিবি পুলিশের সামনে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ওই মাছ বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার পাইকারি ইলিশ মাছ ব্যবসায়ী মো. জাকির হোসেন সরবরাহ করেছে। এই তথ্যের ভিত্তিতেই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।’বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য এরই মধ্যে বন্দর থানার মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।উল্লেখ্য, গতকাল বরিশাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র মাসরেফুল ইসলাম নগরের পোর্ট ইলিশ মোকামের শাহীন ট্রেডার্স থেকে ইলিশ মাছ কিনে মাছ কাটলে দুটি মাছের পেট থেকে বেশ কিছু মার্বেল পাওয়া যায়।