ইলিয়াস আলী উদ্ধার হোক, বিএনপিই চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ইলিয়াস আলী উদ্ধার হোক, এটা বিএনপি নেতারাই চান না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, আসলে তাঁরা নাটক সাজিয়ে ইস্যু সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। খবর বাসসের।মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ইলিয়াস আলীকে না পাওয়ার ঘটনায় আমরাও উদ্বিগ্ন।’ জ্বালাও-পোড়াও বাদ দিয়ে বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির ডাকা হরতালে অফিস, আদালতে কোনো প্রভাব পড়েনি। সকল স্থানে দোকান খোলা ছিল। শুধু হরতালের কারণে জনগণ আতঙ্কে ছিল।’ তিনি বলেন, এসব হরতাল দিয়ে জনদুর্ভোগ হচ্ছে অন্য কিছুই হচ্ছে না।ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।