ইলিয়াস কাঞ্চন ট্রাব স্বাধীনতা অ্যাওয়ার্ড পাচ্ছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাব স্বাধীনতা অ্যাওয়ার্ড পাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আগামী বুধবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে ট্রাব স্বাধীনতা উত্সবে তাঁর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।চলচ্চিত্রে অভিনয়, প্রযোজনা ও পরিচালনার পাশাপাশি নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলনের স্বীকৃতিস্বরূপ ইলিয়াস কাঞ্চনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।শতাধিক চলচ্চিত্রের সফল অভিনেতা ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকে অভিনয় করছেন। তিনি বৈশাখী টেলিভিশনে জনসচেতনতামূলক অনুষ্ঠান ‘ওয়ালটন নিরাপদ সড়ক চাই’ পরিচালনা ও উপস্থাপনা করছেন।ইলিয়াস কাঞ্চন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির পাশাপাশি বাচসাস পুরস্কার, বিসিআরএ অ্যাওয়ার্ড, সিজেএফবি অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। বাসস।