প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশার মেঘে ঢাকা ছিল তাঁর স্বপ্নের সূর্য। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে খেললেও সুদৃষ্টি পান না নির্বাচকদের। বয়স পঁচিশও পেরিয়ে গেল একসময়। যে সময়টা বাংলাদেশের ক্রিকেটার হিসেবে অস্তাচলে চলে যাওয়ার। আশাও ছেড়ে দিলেন, জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হবে না কোনো দিনই। হঠাৎ মেঘ ফুঁড়ে উঁকি দিল সূর্য। চট্টগ্রাম টেস্টে অভিষেকেই রৌদ্রোজ্জ্বল পারফরম্যান্স। অভিষেক ইনিংসেই ৬ উইকেট! দ্বিতীয় ইনিংসেও আঘাত হানলেন একেবারে প্রথম ওভারে। অভিষেকেই আলোয় আসা সানিই এ সপ্তাহের তারকা।