প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার জন্য সরকারের ওপর ব্যবসায়ীদের চাপ সৃষ্টি করতে হবে। হরতাল কেন করা হয়, কেন করতে হয়েছে—সেটা তাঁদেরকে বিশ্লেষণ করতে হবে। তাহলেই হরতাল বন্ধ হবে।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে দলের এক আলোচনা সভায় মওদুদ এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে মওদুদ আহমদ বলেন, আশা করি ব্যবসায়ী সম্প্রদায় কোনো রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলবেন না।বিএনপির নেতা মওদুদ আহমদ আরও বলেন, ‘আগামী নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। যাতে আমাদের হরতালের কর্মসূচি দিতে না হয়।’