ইলিয়াসের খোঁজে আরও দুটি নিষ্ফল অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ‘নিখোঁজ’ নেতা ইলিয়াস আলীর সন্ধানে গতকাল সোমবার রাতে রাজধানীর দুটি জায়গায় অভিযান চালিয়েছে র‌্যাব। তবে কোথাও তাঁর সন্ধান মেলেনি।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল আজ মঙ্গলবার প্রথম আলো অনলাইনকে এ কথা বলেন।এম সোহায়েল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে কোথাও ইলিয়াসকে পাওয়া যায়নি। তাঁকে খুঁজে বের করার ব্যাপারে র‌্যাব সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।এর আগে উড়ো খবরের ভিত্তিতে তাঁদের সন্ধানে গত শনিবার গাজীপুরের পুবাইলের একটি বাড়িতে র‌্যাব ও পুলিশ অভিযান চালায়। অভিযানে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরও ছিলেন। কিন্তু ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।উল্লেখ্য, ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানীর রাস্তা থেকে নিখোঁজ হন এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক মো. আনসার। রাত একটার দিকে বনানীর ২ নম্বর সড়ক থেকে তাঁর গাড়িটি উদ্ধার করে পুলিশ।