ইলেকট্রনিক ভোটিংয়ের পক্ষে জেপি, বিপক্ষে এলডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)। তবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ইভিএমের বিরোধিতা করেছে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দুই রাজনৈতিক দলের সংলাপ শেষে দল দুটির পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।আজ বেলা তিনটায় আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জেপির একটি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে যায়। বিকেল পৌনে পাঁচটায় বৈঠক শেষে তিনি জানান, বিশ্বের অনেক দেশে ইভিএম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে এর সফল ব্যবহার হয়েছে। তিনি ইভিএম ব্যবহারের পক্ষে মত দেন।এর আগে সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সঙ্গে প্রথমে বৈঠক করে এলডিপি। অনুষ্ঠিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সভাপতিত্ব করেন। আর এলডিপির ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের সভাপতি অলি আহমদ।বৈঠক শেষে দলের সভাপতি অলি আহমদ সাংবাদিকদের বলেন, আঙুলের ছাপ ছাড়া ভোটিং মেশিন মূল্যহীন। এ পদ্ধতি চালু করা হলে রাষ্ট্রের অর্থ অপচয় হবে। তিনি ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালুর বিরোধিতা করেন।আজকের এ মতবিনিময়ের মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু হলো। আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে এ সংলাপ চলবে।নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, নির্বাচন কমিশনারদের নিয়োগ পদ্ধতি আইন, ইলেকট্রনিক ভোটিং মেশিন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায়।