ইলেকট্রনিক মিডিয়ার সুষ্ঠু বিকাশে একটি নীতিমালা প্রয়োজন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ‘অনুমতি পাওয়া নতুন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো নির্ধারিত সময়ের মধ্যে চালু হতে হবে। এ ক্ষেত্রে সময় বাড়ানো হবে না। ইলেকট্রনিক মিডিয়ার সুষ্ঠু বিকাশে একটি সুষ্ঠু নীতিমালা প্রয়োজন। সংশ্লিষ্টরা চাইলে এ বিষয়ে একটি নীতিমালা করা হবে।’আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরডাপ মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।তত্ত্ববধায়ক সরকারের সময়ের গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, জরুরি অবস্থার পর দেশে আজকের যে গণতন্ত্র তাতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব তথ্য প্রকাশ করা হয় তা যেন সঠিক হয়।বিটিভি সম্পর্কে আবুল কালাম আজাদ বলেন, বিটিভির বিশ্বাসযোগ্যতা নেই, এ কথা সত্য নয়। তবে বিটিভির গ্রহণযোগ্যতা কম হতে পারে। সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন তথ্য সচিব কামাল আবদুল নাসের, সাংসদ আসাদুজ্জামান নূর, মনজুরুল আহসান বুলবুল, শাহ আলমগীর, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদসহ প্রমুখ।