ইলেকশনে ব্যস্ত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় জলবায়ু পরিবর্তন বিষয়ে গতকাল শনিবার এক কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। এতে জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংবাদকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ ১০০ জনকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রতিটি ইউনিয়নের একজন করে ১০ জন সদস্যও আমন্ত্রিত ছিলেন। তবে কর্মশালায় বেশির ভাগ ইউপি চেয়ারম্যানই ছিলেন অনুপস্থিত। নাম প্রকাশ না করার শর্তে অংশগ্রহণকারী এক শিক্ষক রসিকতা করে বলেন, ‘সময় আছেনি তাঁরার। তাঁরা ইলেকশনো ব্যস্ত! ভোটর লাগি বাড়ি-বাড়ি দৌড়াইরা।’ জুড়ী-২ রেঞ্জের বন কর্মকর্তা হেলাল উদ্দিন অনুপস্থিতির বিষয়টি স্বীকার করেন। উল্লেখ্য, ৪ জুন বড়লেখার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। জুড়ী প্রতিনিধি