ইসরায়েলি হামলায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাংক থেকে ছোড়া গোলায় গতকাল শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় কমপক্ষে চারজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে পাঁচজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে শিশুও রয়েছে। সাম্প্রতিক সময়ে এটি একটি নির্দিষ্ট দিনে সবচেয়ে বড় হতাহতের ঘটনা।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃত এক ব্যক্তির স্মরণসভায় জড়ো হওয়া বেসামরিক লোকজনের ওপর আকস্মিকভাবে গোলাহামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ঘটনাস্থলেই নিহত হন চারজন। এদিকে, গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস।