ইসরায়েল গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল গতকাল মঙ্গলবার একটি সামরিক গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এটি ইরানের পরমাণু কর্মসূচির ওপর নজর রাখতে সাহায্য করবে।ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওফেক ৯ নামের এই কৃত্রিম উপগ্রহটি তেল আবিবের দক্ষিণে অবস্থিত পালমাখিম বিমান বাহিনীর ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়। এটি ইতিমধ্যে আকাশে অবস্থিত আরও তিনটি ইসরায়েলি গোয়েন্দা কৃত্রিম উপগ্রহের বহরে যোগ দেবে।ইসরায়েলি গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনগুলো জানায়, কৃত্রিম উপগ্রহটির উঁচু রেজুলেশনের ক্যামেরাগুলো ব্যবহার করে ইসরায়েল তার অন্যতম শত্রু ইরানের ওপর আরও কড়া নজর রাখতে পারবে। পশ্চিমা দেশগুলোর মতো ইসরায়েলও বিশ্বাস করে যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মকাণ্ড চালাচ্ছে মূলত পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে, যদিও তেহরান এ অভিযোগ অস্বীকার করে।বিশ্বব্যাপী এ রকম বিশ্বাস বর্তমান যে ইসরায়েলই মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি।