ইসরায়েলকে তুলোধোনো করলেন ওর্তেগা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলকে তাদের পারমাণবিক অস্ত্র ধ্বংস করার আহ্বান জানিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগা। মধ্যপ্রাচ্যের শান্তিপ্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে ইসরায়েলের এই সিদ্ধান্ত নেওয়া উচিত। আজ বুধবার ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের সঙ্গে এক বৈঠককালে তিনি এই মন্তব্য করেন।ওর্তেগা ইরাক ও আফগানিস্তানে মার্কিন দখলদারির কড়া সমালোচনা করেন। তিনি লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি হত্যাকাণ্ডের নিন্দা জানান। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে কেন উত্খাত ও হত্যা করা হয়েছে, তার কারণ জানাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান তিনি।

পশ্চিমা শক্তিগুলো বহুদিন ধরে ইরানের পারমাণু কর্মসূচির বিরোধিতা করে আসছে। তাদের দাবি, ইরান গোপনে পুরমাণু অস্ত্র তৈরি করছে।তবে ইরানের এই পরমাণু কার্যক্রমকে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ওর্তেগা। তিনি বলেন, ‘একটি বিষয় চিন্তা করুন। যাদের পারমাণবিক অস্ত্র রয়েছে, তাদের নিয়ে কেউ কোনো কথা বলছে না। অন্যদিকে যারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রকল্পের উন্নয়ন করছে, তাদের ওপর দোষ চাপানো হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে তাদের।’গাজার উদ্দেশ্যে রওনা হওয়া ত্রাণবাহী জাহাজে ২০১০ সালে ইসলায়েল হামলা চালায়। ওই ঘটনার পর ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নিকারাগুয়া।এ সপ্তাহে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ লাতিন আমেরিকা সফরে বের হয়েছেন। এই সফরে লাতিন আমেরিকার দেশগুলোর বামপন্থী নেতাদের সঙ্গে বৈঠক করছেন তিনি। বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার দেশগুলোর মতবিরোধ রয়েছে। রয়টার্স।