ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি বিমান হামলায় আজ রোববার গাজা উপত্যকার উত্তরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজা হাসপাতালের এক স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, নিহত ব্যক্তিকে ইসরায়েল ইসলামি জিহাদ নামের একটি সংগঠনের সদস্য হিসেবে চিহ্নিত করেছে।হামাস ও অন্য বিদ্রোহীদের লক্ষ্য করে ইসরায়েল প্রায়ই গাজা উপত্যকায় হামলা চালায়। তবে ২৭ সেপ্টেম্বরের পর এই প্রথম ইসরায়েল সেখানে বিমান হামলা চালাল। গাজা উপত্যকা বর্তমানে হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র নিহত ফিলিস্তিনিকে একজন ‘জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তি ও তার সহযোগীরা ইসরায়েলকে লক্ষ্য করে মর্টার হামলার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদেরকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে ওই ব্যক্তি নিহত হন।