ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি বিমান হামলায় গতকাল শনিবার গাজায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনি সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ রোববার এই খবর দিয়েছে। নিহত ব্যক্তিরা ফিলিস্তিনভিত্তিক আল-সুন্না গোষ্ঠীর সদস্য বলে জানা গেছে।ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ব্যক্তিরা একটি নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। তখন তাদের ওপর এই বিমান হামলা চালানো হয়।জাতিসংঘ প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন ধরনের হামলায় ২০১০ সালেই গাজায় ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় দুই শতাধিক। রয়টার্স।