ইসরায়েলি হামলায় শিশুসহ ৯ ফিলিস্তিনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা উপত্যকায় গতকাল মঙ্গলবার ইসরায়েলের মর্টার ও বিমান হামলায় কমপক্ষে নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে। দুটি পৃথক হামলায় গাজার পূর্বাঞ্চলে এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এ ছাড়া সশস্ত্র সংগঠন আল-কুদস ব্রিগেডের চারজন সদস্যও এ হামলায় নিহত হয় বলে তাঁদের একজন মুখপাত্র দাবি করেন।তবে ইসরায়েল সাধারণ ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে এবং দাবি করেছে যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ইসলামিক জিহাদের নেতা আবু আবদুল্লাহ আল হারাজেন ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রক্তের বদলে রক্ত নেওয়ার হুমকি দিয়েছেন। জাতিসংঘ ও ফ্রান্স এ হামলার তীব্র নিন্দা করেছে।