ইসরায়েলি হামলায় হামাসপ্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের সামরিক শাখার প্রধান আহমেদ জাবারি আজ বুধবার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। হামাসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, এক দশক ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার কারণেই জাবারিকে হত্যা করা হয়েছে। চার বছর আগে ফিলিস্তিনের গাজায় বড় ধরনের হামলা চালিয়েছিল ইসরায়েল। এর পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হামাসের সর্বোচ্চ কর্মকর্তা জাবারি। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা শহরে জাবারির গাড়িতে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়। এ সময় গাড়িতে থাকা তাঁর সহকারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেট এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের ওপর সামরিক অভিযান এবং হামলায় অর্থ সহায়তা ও নেতৃত্ব দিয়েছেন জাবারি। আজ তাঁকে নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে হামাসের কর্তাব্যক্তিদের একটি বার্তা পৌঁছে দেওয়া হলো। আর তা হলো, ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দিলে ক্ষতিগ্রস্ত হবেন তাঁরা।বিবিসির খবরে বলা হয়, গাজার রাস্তায় রাস্তায় গুলির শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্ক বিরাজ করছে শহরজুড়ে। ধারণা করা হচ্ছে, জাবারির ওপর এ হামলায় সংঘাত আরও বাড়তে পারে শহরটিতে।