ইসরায়েলে ইহুদির সংখ্যা ৬০ লাখ ছাড়াল
ইসরায়েলে ইহুদিদের সংখ্যা প্রথমবারের মতো ৬০ লাখ ছাড়িয়েছে। প্রতীকী অর্থে এ সংখ্যাটি ইহুদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির একনায়ক হিটলারের অনুগত নািস বাহিনীর সদস্যরা ইউরোপজুড়ে ঠিক এ পরিমাণ ইহুদি হত্যা করে। ওই গণহত্যা ইতিহাসে ‘হলোকাস্ট’ নামে পরিচিত।আজ মঙ্গলবার ‘গার্ডিয়ান’ জানায়, ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর থেকে চলতি সপ্তাহে প্রকাশিত প্রতিবেদন মতে, দেশটির জনসংখ্যা এখন প্রায় ৮০ লাখের মতো। এর মধ্যে ৭৫.৪ শতাংশ ইহুদি, ২০ শতাংশের কিছু বেশি আরব ও ৪ শতাংশ অন্যান্য জাতিগোষ্ঠীর।দিনা পোরাত নামের ইসরায়েলের হলোকাস্ট জাদুঘর ইয়াদ ভাসেমের প্রধান ইতিহাসবিদ বলেন, ‘এটা খুবই আনন্দের খবর যে এখন ইসরায়েলে ইহুদিদের সংখ্যা ৬০ লাখের বেশি। কিন্তু বিশ্বজুড়ে এখনো আমরা আগের জায়গায় আছি। হলোকাস্টের আগে পৃথিবীতে ১ কোটি ৮০ লাখের মতো ইহুদি ছিল। হলোকাস্টের পর এ সংখ্যা নেমে আসে ১ কোটি ২০ লাখে। এখন আমরা সে পর্যায়ে আছি। তবে ইসরায়েলে ইহুদিদের সংখ্যা এখন বিশ্বের সব ইহুদির অর্ধেকের মতো। এটা ইসরায়েলকে একটা শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে।’হলোকাস্টের সময় ইউরোপে বসবাসরত প্রায় ৯০ লাখ ইহুদির মধ্যে দুই-তৃতীয়াংশকেই হত্যা করে নািস বাহিনী, যাদের মধ্যে ১০ লাখের বেশি ছিল শিশু, প্রায় ২০ লাখ নারী ও ৩০ লাখের মতো পুরুষ।