ইসরায়েলের ওপর অবরোধ আরোপের দাবি সাবেক ইউ নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে বসতি নির্মাণ অব্যাহত রাখায় ইসরায়েলের ওপর অবরোধ আরোপের দাবি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ২৬টি দেশের সাবেক নেতারা।গত সোমবার ইউরোপীয় ইউনিয়ন ও সরকারগুলোর কাছে পাঠানো এক পত্রে এ দাবি জানানো হয়েছে।সংস্থাটির কাছে পাঠানো পত্রে বলা হয়েছে, অন্য যেকোনো দেশের মতো ইসরায়েলকে পরিস্থিতি অনুধাবন করাতে হবে এবং আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা জানাতে হবে। নতুবা আইন লঙ্ঘনের জন্য তাদের মূল্য দিতে হবে।ওই পত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সাবেক পররাষ্ট্রবিষয়ক প্রধান জাবির সোলানা, ইতালির রোমানো প্রোদি, স্পেনের ফিলিপ গঞ্জালেসসহ ইউরোপীয় ইউনিয়নের ২৬টি দেশের সাবেক নেতারা।এ পত্রে সাবেক ইউরোপীয় নেতারা ১৯৬৭ সালে নির্ধারিত সীমানার কোনো রকম পরিবর্তনকে স্বীকৃতি না দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি রাষ্ট্র যাতে তাদের ভূখণ্ডের ওপর শতভাগ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে, তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর প্রতি এ পত্রে আহ্বান জানানো হয়েছে।সমস্যা সমাধানে ইসরায়েলি সরকারকে একটি সময় বেঁধে দেওয়ার আহ্বান জানিয়ে পত্রে বলা হয়েছে, ২০১১ সালের এপ্রিল মাসের মধ্যে ইসরায়েল যদি ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণ বন্ধ না করে, তবে মার্কিন মধ্যস্থতায় শান্তি প্রক্রিয়ার অবসান চাইবে ইউরোপীয় ইউনিয়ন।সমস্যা সমাধানে ইসরায়েলি সরকারকে একটি সময় বেঁধে দেওয়ার আহ্বান জানিয়ে পত্রে বলা হয়েছে, ২০১১ সালের এপ্রিলের মধ্যে ইসরায়েল যদি ব্যর্থ হয়, তবে মার্কিন মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি প্রক্রিয়ার অবসান চাইবে ইউরোপীয় ইউনিয়ন।পত্রে সতর্ক করে বলা হয়, ‘দ্রুত সময় পেরিয়ে যাচ্ছে। কারণ, ইসরায়েল তাদের বসতি নির্মাণ অব্যাহত রেখেছে; যা একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি হুমকি।’ বিবিসি।