ইসরায়েলের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবানন সীমান্তে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা স্থাপন করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির আকাশসীমায় অশনাক্ত একটি চালকবিহীন বিমান প্রবেশের পরদিনই এই নতুন প্রতিরক্ষা-ব্যবস্থা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে তারা। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য প্যাট্রিয়ট নামের এই ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর একজন মুখপাত্র।ইসরায়েলের আকাশসীমার মধ্যে একটি চালকবিহীন বিমান (ড্রোন) প্রবেশের কাজটি লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ দ্বারা সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র পেয়ে থাকে হিজবুল্লাহ। অতীতেও তারা চালিয়েছে একই ধরনের বিমান হামলা। ইসরায়েলও ২০০৬ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের সময় এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রগুলো স্থাপন করেছিল।গতকাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা গেছে একটি ড্রোন দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এখন এই ড্রোনটি কোথা থেকে পরিচালিত হয়েছিল, সেটাই তদন্ত করে বের করার চেষ্টা করছে ইসরায়েলের সেনাবাহিনী। কী উদ্দেশ্যে এই চালকবিহীন বিমানটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছিল, সে সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি দেশটির সেনাবাহিনী। হয়তো এটি ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি সম্পর্কে তথ্য জানার জন্য এসেছিল, এমন অনুমান করে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। তবে শেষ পর্যন্ত ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হওয়ায় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার এই ঘটনাকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখছি। আমরা এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করব।’— ডেইলি মেইল