ইসরায়েলের বিমান হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের বিমান হামলায় আজ শনিবার তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানকার চিকিত্সা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।হামাস-নিয়ন্ত্রিত গাজার দক্ষিণাঞ্চলে আজ সকালের দিকে এ বিমান হামলা ঘটনা ঘটে। সেখানে ইসরায়েলি বিমান থেকে একটি গাড়িতে গুলি চালানো হয়। গাড়িটিতে তিনজন ফিলিস্তিনি ছিল। তারা খান ইউনিস শহরের দিকে যাচ্ছিল।হামাস কর্মকর্তারা জানিয়েছেন, নিহত তিন ব্যক্তি তাদের সদস্য। ইসরায়েলের এ হামলাকে হামাস হত্যাকাণ্ড বলে অভিহিত করে এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।তবে ইসরায়েল দাবি করেছে, তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে।সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে হামলা-পালটা হামলার ঘটনা বেড়ে গেছে। গত বুধবারও একই এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়।