ইসরায়েলের সংরক্ষিত এলাকার ছবি ইরানের হাতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মাসের শুরুতে ইসরায়েলের আকাশসীমায় ড্রোন চালিয়ে দেশটির সামরিক ঘাঁটি ও সংরক্ষিত এলাকার ছবি সংগ্রহ করেছে ইরান। একজন ইরানি আইনপ্রণেতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে আজ সোমবার এ কথা বলা হয়।ইসরায়েল তার আকাশসীমার ২৫ মাইল ভেতরে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে। দুই দিন পর লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলে ড্রোন পাঠানোর দায়িত্ব স্বীকার করে জানায়, ড্রোনটি ইরানে তৈরি এবং সেটি সন্নিবেশিত করা হয়েছে লেবাননে।ইরানের বার্তা সংস্থা মেহেরের এক খবরে বলা হয়, পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান ইসমাইল কাওসারি আজ সোমবার আরবি দৈনিক ‘আল আলম’কে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ড্রোনটি ভূপাতিত করার আগে সেটি ইসরায়েলের ‘স্পর্শকাতর’ সামরিক স্থাপনার চিত্র সংগ্রহ করতে পেরেছিল। কাওসারি বলেন, ‘ড্রোনটি সেসব ছবি অনলাইনে আমাদের কাছে পাঠিয়ে দেয় এবং এখন সেগুলো আমাদের হাতে রয়েছে।’ভূপাতিত ড্রোনটি ছবি সংগ্রহে সক্ষম ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তেল আবিব থেকে বলেছেন, ‘আমাদের যতটুকু ধারণা, না।’তেহরান তার পারমাণবিক গবেষণা বন্ধ না করলে ইসরায়েল ইরানের ভেতরের সব পারমাণবিক স্থাপনায় বোমা হামলার হুমকি দিয়ে আসছে। ইরান পারমাণবিক বোমা বানানোর জন্যই ওই গবেষণা চালাচ্ছে বলে পশ্চিমা দেশগুলো দাবি করলেও ইরান বলছে, ওষুধ ও অন্যান্য মানবিক কাজের জন্যই তারা পারমাণবিক গবেষণা চালাচ্ছে।ইরান তার সামরিক শক্তি অর্জনের খবর নিয়মিতভাবে ফলাও করে প্রচার করে থাকে। তবে অনেক বিশ্লেষকই মনে করেন, এসব খবর ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে।