ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পদত্যাগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মো. আফজালকে এক সপ্তাহের মধ্যে অপসারণের দাবি জানিয়েছে মুফতি ফজলুল হক আমিনির নেতৃত্বাধীন ইসলামি আইন বাস্তবায়ন কমিটি। আমিনি এ জন্য সরকারকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন। আর তা না হলে কমিটি হরতাল দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।একই সঙ্গে কমিটি কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে—আগামী ৫ ডিসেম্বর শিক্ষানীতি বাতিলের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ৯ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশন অভিমুখে বিক্ষোভ মিছিল, ২৩ ডিসেম্বর ঢাকা মহানগর ওলামা-মাশায়েখ সম্মেলন এবং ২৪ ডিসেম্বর জাতীয় ওলামা মাশায়েখ ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।