ইসলামী আন্দোলন ঢাকা অবরোধের হুমকি দিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে—এমন অভিযোগ করে ইসলামী আন্দোলন রাজধানী ঢাকা অবরোধ করার হুমকি দিয়েছে। আজ শুক্রবার পল্টনে এক সমাবেশে ইসলামী আন্দোলনের আমির চরমোনাইয়ের পীর মাওলানা রেজাউল করিম এ হুমকি দেন। মাওলানা রেজাউল করিম বলেন, আগামী ২৭ ডিসেম্বর তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর গণমিছিল করবেন। তাঁদের দাবিগুলো স্মারকলিপি আকারে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে। দাবি আদায় না হলে জাতীয় সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদ অভিমুখী একটি গণমিছিল স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান করবে। মাওলানা রেজাউল করিম অভিযোগ করেন, এ সরকার ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে চাইছে। তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে পর্দা তুলে দিতে চাচ্ছে। হাইকোর্ট এ ব্যাপারে যে রায় দিয়েছে, তা ইসলামবিরোধী। এ রকম রায় দেওয়া হলে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, মানা হবে না।