ইসলামী ঐক্যজোটের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ৪৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের সামনে আজ বুধবার সকালে ইসলামী ঐক্যজোটের ডাকা মানববন্ধন কর্মসূচি পালনে বাধা দিয়েছে পুলিশ। উত্তরাধিকার সম্পত্তিতে নারীর সম-অধিকারের বিধান রেখে জাতীয় নারী উন্নয়ন নীতিমালার খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করার প্রতিবাদে দলটি এ কর্মসূচিরে ঘোষণা দেয়।পুলিশ, দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করতে সকাল থেকেই হাইকোর্টের সামনে জড়ো হতে থাকেন ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা। সকাল আটটা থেকে শুরু হওয়া মানববন্ধনে দলটির একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি আসার আগেই পুলিশ হাইকোর্টের সামনে থেকে ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীদের সরিয়ে দেয়। ঘটনাস্থল থেকে ৪৭ জনকে আটক করে শাহবাগ থানার পুলিশ। শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মিজানুর রহমান ৪৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত সোমবার মন্ত্রিসভায় জাতীয় নারী উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন করা হয়।