ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোর প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৯ মে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন। বক্তব্য দেন মাওলানা আছাদ উল্লাহ্, মাওলানা তৌহিদ মিয়া, মাওলানা মজিবুর রহমান, মো. আক্তার হোসেন প্রমুখ। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।