ইসলামী বিশ্ববিদ্যালয়: পাঁচ ছাত্রসংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থানের আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার রাতে ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে পাঁচটি ছাত্রসংগঠনের সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য এম আলাউদ্দিন। বৈঠকে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রমৈত্রী ও জাসদ ছাত্রলীগের নেতারা উপাচার্যকে শান্তিপূর্ণ সহাবস্থানের আশ্বাস দিয়েছেন। রাত নয়টা থেকে সোয়া ১২টা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে এ বৈঠক চলে।উপাচার্য এম আলাউদ্দিন পরে সাংবাদিকদের বলেন, পাঁচটি ছাত্রসংগঠনের নেতারা শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার করেছেন। তাঁরা ক্যাম্পাসে শান্তি বজায় রাখতে একজোট হয়ে কাজ করবেন।