ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রলীগ কর্মীর জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয়জন ছাত্রলীগ কর্মী আজ বৃহস্পতিবার দুপুরে জামিন পেয়েছেন। তাঁদের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা জজ-২ এ বি এম মুসা এ আদেশ দেন।এঁরা হলেন—বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের কর্মী গাফফার, মাহবুব, লিটন, টগর, জিল্লু ও মিঠু।প্রসঙ্গত, ৮ জুলাই ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর ওই দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে পুলিশ তল্লাশি চালায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ছয়জন ছাত্রলীগ কর্মীকে আটক করে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সোপর্দ করা হয়। পর দিন আদালতের মাধ্যমে তাঁদেরকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।