ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ভুয়া পরীক্ষার্থী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্যের হয়ে ‘গ’ ইউনিটের মৌখিক পরীক্ষা দিতে এসে আজ বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আটক হয়েছেন এক ভুয়া পরীক্ষার্থী। তাঁর নাম মো. সবুজ পারভেজ। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সাহাজুল ইসলামের ছেলে।‘গ’ ইউনিটে ভর্তি কমিটির সদস্য এ কে এম মতিনুর রহমান জানান, আজ এই ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা চলছিল। একপর্যায়ে মেধাতালিকার স্থান পাওয়া ১০৭১৫ নম্বর রোলধারী মৌখিক পরীক্ষা দিতে আসেন। ওই রোল নম্বরে পরীক্ষা দিতে আসেন সবুজ পারভেজ। এ সময় উপস্থিত শিক্ষকেরা তাঁর হাতের লেখা পরীক্ষা করে তাঁকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করেন। শিক্ষকদের কাছে সবুজ স্বীকার করেন তিনি অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।পরে সবুজকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সোপর্দ করা হয় বলে ‘গ’ ইউনিটের সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম জানান।