ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি ছাত্র সংগঠনের মধ্যে সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বুধবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে ছাত্র সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ সময় বহিরাগত কাউকে ক্যাম্পাসে দেখা গেলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আজ বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন বলেছেন, ‘শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’