ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবিরের সংর্ঘষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। রাত আটটার দিকে সংঘর্ষ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক হলে থাকা এক ছাত্র প্রথম আলোকে জানান, সংঘর্ষের সময় গুলির আওয়াজ শোনা গেছে।গোলাগুলির বিষয়টি অস্বীকার করে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিম মুঠোফোনে প্রথম আলোকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুব আরেফিন প্রথম আলোকে বলেন, মারামারি ও গোলাগুলি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে।