ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা হওয়ার কথা ছিল।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবি করে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সব ধরনের কার্যক্রম বর্জনের ঘোষণা দেওয়ায় কতর্ৃপক্ষ ভর্তি পরীক্ষা স্থগিত করেছে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন জানান, পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার পর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিসহ সব শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে ভর্তি পরীক্ষার ব্যাপারে সদ্ধিান্ত জানানো হবে।