ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাসউদ রায়হানের একক চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের ছাত্র বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্য মাসউদ রায়হানের একক চিত্র প্রদর্শনী ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। মানবিক ও সমাজবিজ্ঞান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে অনুষদ ভবনের নিচের করিডরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য এম আলাউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহউপাচার্য মো. কামাল উদ্দিন, প্রক্টর মাহবুবুল আরেফিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি মো. মহিব্বুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মাহবুবর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রাধ্যক্ষ আনোয়ার হোসেন, বাংলা বিভাগের শিক্ষক শেখ রেজাউল করিম, আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষক শাহজাহান মণ্ডল, আলতাফ হোসেন, সালাহ উদ্দিন, এমদাদুল হক, মোহাম্মদ আলী, জাকির হোসেন, কানন আজিজ প্রমুখ। উদ্বোধন শেষে উপাচার্য এম আলাউদ্দিনসহ অতিথিরা মাসউদ রায়হানের আঁকা আবহমান বাংলার বিভিন্ন রূপ দেখে মুগ্ধ হন। প্রদর্শনীতে তাঁর ৫৩টি চিত্রকর্ম প্রদর্শিত হয়।