ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শহীদ মিনার বিজয়ের প্রতীক। জাতির গর্বের প্রতীক। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এত দিন পূর্ণাঙ্গ শহীদ মিনার না হওয়াটা দুঃখজনক। তবে বর্তমান সরকারের সাহায্যে এ কাজ পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এটা শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার বিজয়। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী শহীদ মিনার উদ্বোধন করেন। এক কোটি টাকা ব্যয়ে শহীদ মিনারটি নির্মিত হয়েছে। এ ছাড়া শিক্ষামন্ত্রী দ্বিতীয় বিজ্ঞান অনুষদ ভবন ড. এম এ ওয়াজেদ মিঞা ভবন উদ্বোধন করেন।জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে টিএসসি মিলনায়তনে আলোচনা সভা হয়। আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘শহীদদের রক্তে রঞ্জিত শিক্ষানীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই আমরা।’ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন, ঝিনাইদহের শৈলকূপার সাংসদ আবদুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন।