ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন বলেন, শিগগিরই ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণ করা হবে। একটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শহীদ মিনার থাকবে না, তা হতে পারে না।গত ২৪ ফেব্রুয়ারি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মো. কামাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্র উপাদেষ্টা সাইদুর রহমান, প্রক্টর মাহবুবুল আরফিন, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মাহবুবুর রহমান, আবদুল্লাহিল ওয়ারিশ, যোবাইর হোসাইন, আজিজুর রহমান, কানন আজিজ প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন টিপু সুলতান, সুজন রহমান, শাহিনা সুলতানা ঊর্মী, করবী, নাজনীন, তনু, বিভা, রাহি, আকাশ, রাজশ্রী, জেরিন, যীশু, নাজনীন, নাসির, করবী, সাদ্দাম, ইবাদত মিয়া ও সুজন। শেষে বিশ্ববিদ্যালয় থিয়েটার মঞ্চস্থ করে জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নাটক একুশে ফেব্রুয়ারি। হাসানুজ্জামানের পরিচালনায় নাটকে অভিনয় করেন শারমিন, সেতু, সৃষ্টি, ইকবাল, জনি, মিলন, মিঠু, মাসউদ, মাসুম, সৈকত, বোরহান, আবদুল্লাহ, মোস্তাকিম, হ্যালিস, সিজন প্রমুখ।