ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে শাহিনুর রহমানের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক শাহিনুর রহমান। গতকাল বুধবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান শাহিনুর রহমানকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। দীর্ঘ দিন ধরে লিয়েনে ছুটি নিয়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন শাহিনুর রহমান। গতকাল রাতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার তঁার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের মুখে নির্ধারিত মেয়াদের দুই মাস আট দিন আগে সাবেক সহ-উপাচার্য কামাল উদ্দিনকে গত ১ জানুয়ারি অব্যাহতি দেয় সরকার।