ইসি গঠনে সার্চ কমিটিতে নামের তালিকা মনোনীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগের জন্য মনোনীত ব্যক্তিদের প্রাথমিকভাবে একটি তালিকা করা হয়েছে। আগামী সোমবার অনুসন্ধান কমিটির (সার্চ) পরবর্তী সভায় এসব নাম চূড়ান্ত করে সুপারিশ করা হতে পারে।আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া প্রথম আলো অনলাইনকে এ কথা জানিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছে। বৈঠকে কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও অনুসন্ধান কমিটির সদস্যদের দেওয়া নামের তালিকা থেকে এসব নাম সংগ্রহ করা হয়।