ইসি নিয়ে আইন প্রণয়নের প্রস্তাব দেবেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আইন প্রণয়ন করতে সরকারকে প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। রাষ্ট্রপতি প্রস্তাব দিলে তা সানন্দে গৃহীত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সংলাপে সৈয়দ আশরাফ নির্বাচন কমিশন গঠনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকার নির্বাচন করে না, নির্বাচন করে নির্বাচন কমিশন। এ কমিশনের অধীনে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করতে পারেনি। কেউ বলতে পারবে না, এ সরকারের আমলে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। সরকার এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে বলেই নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন করতে পেরেছে। দলীয় সরকার থাকলে দেশের অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না—এ পরিস্থিতি দেশে এখন নেই।নির্বাচন কমিশনার হিসেবে কারও নাম প্রস্তাব করা হয়েছে কি না, জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘রাষ্ট্রপতি নাম চাননি, তাই আমরাও কোনো নাম প্রস্তাব করিনি।’আজ বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলা আওয়ামী লীগের ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।প্রতিনিধিদলে ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবদুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, ইউসুফ হোসেন হুমায়ুন, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, কাজী জাফর উল্যাহ, মহীউদ্দীন খান আলমগীর, ওবায়দুল কাদের, মোহাম্মদ নাসিম, হাছান মাহমুদ ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।