ইসি নিয়োগে মনোনয়ন কমিটি চায় জাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) নতুন নির্বাচন কমিশন গঠনে একটি মনোনয়ন কমিটি করার প্রস্তাব দিয়েছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এ প্রস্তাব দেয়।ইনু জানিয়েছেন, সাংবিধানিক সংস্থার সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ওই মনোনয়ন কমিটি গঠিত হবে। মনোনয়ন কমিটি নির্বাচন কমিশনের বিভিন্ন পদের বিপরীতে নাম প্রস্তাব করে সর্বদলীয় সংসদীয় বাছাই কমিটিতে পাঠাবে। সর্বদলীয় বাছাই কমিটি সেই তালিকা থেকে কাটছাঁট করে রাষ্ট্রপতির কাছে সংক্ষিপ্ত তালিকা পাঠাবে। আর রাষ্ট্রপতি সেই তালিকা থেকে চূড়ান্তভাবে ইসি নিয়োগ দেবেন।