ইসি বিশেষ কাউকে খুশি করার চেষ্টা করছে: শামীম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শামীম ওসমান অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন বিশেষ কাউকে খুশি করার চেষ্টা করছে। তাদের গত দু-এক দিনের কার্যকলাপ দেখে তেমনটাই মনে হচ্ছে। তারা হঠাত্ দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি, বন্দর ও শহরের মধ্যে ফেরি চলাচলের সংযোগ সড়কের কাজ বন্ধ প্রভৃতি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।আজ শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাসায় শামীম ওসমান সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। এরপরে তিনি প্রচারণার জন্য সিদ্ধিরগঞ্জে যান।অভিযোগে শামীম ওসমান আরও বলেন, কালোটাকা ছড়িয়ে তাঁর লোকজনের ভোট কেউ কেড়ে নেবে। অভিযোগে তিনি জঙ্গি হামলার আশঙ্কা পুনর্ব্যক্ত করেন। শামীম ওসমানের অভিযোগের বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, ‘শামীমের অভিযোগ তদন্ত করার জন্য আমরা জেলার পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে চিঠি দিয়েছি।’ এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা লুত্ফর রহমান বলেন, তিনি গতকাল রাত নয়টায় দিকে শামীম ওসমানের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন।