ইসি সচিবালয় ঢেলে সাজানোর কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন জনবল কাঠামোর আওতায় নির্বাচন কমিশন সচিবালয়কে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দীর্ঘদিন পর পদোন্নতি দেওয়া হয়েছে ৫৬ জন কর্মকর্তাকে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অনেককেই ঢাকার বাইরে বদলি করা হতে পারে বলে কমিশন সচিবালয় সূত্র জানায়।সদ্য পদোন্নতি পাওয়া কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী জানান, কমিশনের সিদ্ধান্ত পেলে শিগগির পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মাঠপর্যায়ে বদলির আদেশ জারি করা হবে।সূত্র জানায়, ৫৬ জনের মধ্যে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন। জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন নয়জন। এ ছাড়া সহকারী সচিব থেকে জ্যেষ্ঠ সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৪৫ জন।১৯৭৯ সালে প্রণীত নির্বাচন কমিশন সচিবালয়ের চাকরিবিধিতে আগারগাঁওয়ে অবস্থিত কমিশন সচিবালয়ে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মাঠপর্যায়ে বদলির সুযোগ ছিল না। যে কারণে দীর্ঘদিন ধরে পদোন্নতি না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ ছিল। ২০০৯ সালে স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় আইন তৈরি হওয়ার পর বর্তমান কমিশন চাকরিবিধি সংস্কার ও নতুন জনবল কাঠামোর গঠনের উদ্যোগ নেয়।সূত্র জানায়, পদোন্নতি পাওয়া জেলা ও উপজেলার কর্মকর্তাদের কমিশন সচিবালয়ে এবং বর্তমানে যাঁরা কমিশন সচিবালয়ে আছেন, তাঁদের বিভাগ, জেলা ও উপজেলায় বদলি করা হবে।