ইসির সঙ্গে সংলাপের পরবর্তী তারিখ নির্ধারণ করবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কাল মঙ্গলবার আওয়ামী লীগের উচ্চপর্যায়ের বৈঠক হচ্ছে না। তবে দলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইসির সঙ্গে কাল সাক্ষাত্ করবে। প্রতিনিধিদলটি ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপের পরবর্তী তারিখ নির্ধারণ করবে।আজ সোমবার দলের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে এ কথা জানান। জানা গেছে, নির্বাচন কমিশন নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলের গঠনপ্রক্রিয়া, সীমানা-নির্ধারণ প্রভৃতি বিষয়ে কতগুলো শর্ত দিয়েছে। আওয়ামী লীগ এসব ব্যাপারে প্রথমে নিজেদের মধ্যে ও শরিক দলের সঙ্গে আলোচনা করবে। দল এসব বিষয়ে আরও প্রস্তুতি নেবে।বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।