ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রমুখ এবং এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। প্রধানমন্ত্রী আগামী ৯ মে এলডিসি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। আগামী ১১ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। ইউএনবি।