ইহুদি বসতি উচ্ছেদ করবেন না নেতানিয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিকৃত পশ্চিম তীর থেকে কোনো ইহুদি বসতি উচ্ছেদ করবে না ইসরায়েল। আজ শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আগামী নির্বাচনে জয়ী হলেও বসতি সরানো হবে না।ইসরায়েলের দৈনিক ‘মারিভ’কে দেওয়া সাক্ষাত্কারে নেতানিয়াহু বলেন, ‘বুলডোজার দিয়ে ইহুদিদের সরিয়ে দেওয়ার দিন শেষ।’ তিনি বলেন, ‘আমরা কোনো বসতি উচ্ছেদ করিনি, বরং আরও বাড়িয়েছি। আমাদের সময়ে পশ্চিম তীরের একটি বসতিতে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে।’ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরায়েলি ভূমির প্রতি ভালোবাসা কিংবা ইহুদিবাদের প্রতি অঙ্গীকারের ক্ষেত্রে কারও কাছ থেকে কিছু শেখার নেই তাঁর।এ প্রসঙ্গে ইসরায়েলি একটি সরকারি রেডিওর ভাষ্যকার হানান ক্রিস্টাল বলেন, লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ২২ জানুয়ারির নির্বাচনে দলের পক্ষে ভোট টানতে বসতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, বসতির পক্ষে কথা বলায় ইসরায়েলের কট্টর ডানপন্থী দল জুয়িশ হোমের প্রতি সমর্থন বেড়ে যাচ্ছে। তাই নির্বাচনী প্রচারণায় লিকুদ সমর্থকদের ধরে রাখতে বসতিকে সামনে আনছেন নেতানিয়াহু। নির্বাচনের আগে আজ প্রকাশিত সর্বশেষ জরিপে বলা হয়, আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও বামপন্থী ইসরায়েল বেইতিনো দল মিলে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৩২ থেকে ৩৫টি আসন পেতে পারে। গত নির্বাচনে ওই দুই দল আসন পেয়েছিল ৪২টি। ডানপন্থী জুয়িশ হোম ১৩-১৪টি ও কট্টর ডানপন্থী শাস পার্টি পেতে পারে ১১-১২টি আসন। বামপন্থী লেবার পার্টি ১৬-১৭টি এবং ডানপন্থী ইয়েশ আটিদ ও হা তনোয়াহ যথাক্রমে ১০-১৩ ও ৭-৮টি আসন পেতে পারে।