ইয়ং টাইগার্স একাডেমির আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মেধাবী ক্রিকেটার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অনূর্ধ্ব ১২, ১৫ ও সিনিয়র ক্রিকেটারদের খেলার আধুনিক কলাকৌশল, আইন ও শারীরিক প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হবে। আর এই কাজের দায়িত্ব নিয়েছে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি। ১০ মে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ক্রিকেট একাডেমির আত্মপ্রকাশ ঘটে। একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম বাংলাদেশের ক্রিকেটের প্রসার ও সম্ভাবনা নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন। লিখিত বক্তব্যে শাহেদুল ইসলাম বলেন, প্রতি মাসে মাত্র ৩০০ টাকা দিয়ে বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে ঢাকায় লেবেল টু ওয়ান ও এ কোচেস কোর্স করা প্রশিক্ষকেরা একাডেমিতে প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি কোচ লেবেল-১ ফিরোজ ইসলাম, লেবেল-২ মোসলেম উদ্দিন, নব গঠিত ক্রিকেট একাডেমির পরিচালক কে এম ইদি আমীন প্রমুখ।