ইয়াজউদ্দিন, ফখরুদ্দীন ও মইনের বিরুদ্ধে সাকা চৌধুরীর মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাবেক সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আজ সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) করা মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা যখন কারাগারে বন্দী ছিলেন, তখন তাঁকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগে তাঁদের বিরুদ্ধে আজ বুধবার এই আদালতে মামলাটি করেন বিএনপির নেতা সাকা চৌধুরী।আজ দুপুরে ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক মামলাটির শুনানি গ্রহণ করে বিকেলে মামলাটি খারিজ করে দেন।মামলার অন্য আসামিদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারী, ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আলী ও সাবেক আইজি (প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল জাকির আহমেদ।মামলায় সাক্ষী করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদের উপনেতা সাজেদা চৌধুরী এবং আওয়ামী লীগের নেতা আবদুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, মহীউদ্দীন খান আলমগীর ও ওবায়দুল কাদেরকে।